সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে আমরা বন্ধু-২০০১ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন। সহকারী শিক্ষক আবিদ রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক পার্থ সারথী পাল, সরকারী শিক্ষক
জিন্নাউল ফেরদৌস, আমরা বন্ধু ২০০১ সংগঠনের সহ-সভাপতি সাহিদ আজিজ, সাধারণ সম্পাদক সাংবাদিক রেজা মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমরান প্রমূখ।
এ সময় আমরা বন্ধু-২০০১ ব্যাচের বিজয়, মো. নবাব, নওশাদ, পারভেজ এবং ওই শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এর আগে বিশেষ মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, মঙ্গল ও পরীক্ষায় সফলতা কামনা করা হয়।