মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে কিশোরগঞ্জে ধানের শীষের নির্বাচনী প্রচারণার শেষ মূহুর্তে গণমিছিলে হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে।
রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, গণ মানুষের নেতা জনাব তারেক রহমান কিশোরগঞ্জের কথা একাধিকবার বলছেন। ধানের শীষের বিজয়ের লক্ষে আগামী ১২ তারিখ একটি করে ভোট দিয়ে বিএনপির মনোনিত প্রার্থীকে জয়যুক্ত করুন।
আরো বক্তব্য রাখেন স্বতস্ত্র প্রার্থী এসএম মামুনুর রশিদ ও রওশন মাহানাবা বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে তারা বলেন,‘আমরা জানি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান। সরকার গঠন করবে বিএনপি। আমরা সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গিকার করেছি। ইনশাআল্লাহ আমরা একজোট হয়েছি ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। নেতাকর্মীদেরকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান তারা।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জয়নাল আবেদীন, নীলফামারী জেলা জমিয়তের সভাপতি হাফেজ ঈসমাইল রিয়াজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জাপা ছাত্রনেতা ফযসাল দিদার দিপু, কিশোরগঞ্জ বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,জেলা বিএনপির সদস্য মাসুদ রানা পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন।
বক্তব্যের শেষে মিনি স্টেডিয়াম থেকে একটি বিশাল র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেডিয়ামে এসে মিলিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, কিশেরাগঞ্জ উপজেলা প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক অব্দুস সালাম, কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ,
সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন,পলাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।