কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে লাঙ্গলের মহাসমুদ্র


Saidpurer Alo প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ /
কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে লাঙ্গলের মহাসমুদ্র

সৈয়দপুরের আলোঃ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের জনসভায় জনসমুদ্রে পরিণত হয় কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠ। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। কোথাও তিল ধারণের জায়গা ছিল না।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গণসংযোগ শেষে আয়োজিত এই জনসভা ও পথসভা রূপ নেয় এক ঐতিহাসিক গণজোয়ারে। প্রিয় নেতা ও লাঙ্গল মার্কার প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের প্রতি সাধারণ মানুষের বিপুল ভালোবাসা ও সমর্থনে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। মাঠজুড়ে লাঙ্গল প্রতীকের পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

জনসভায় বক্তব্যে আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন,“এই জনসমাগম প্রমাণ করে সৈয়দপুর-কিশোরগঞ্জের মানুষ উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। আপনাদের ভালোবাসা ও আস্থা আমাকে অনুপ্রাণিত করে। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।”

তিনি আরও বলেন,“জাতীয় পার্টি সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। লাঙ্গল মার্কা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক। সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ সৈয়দপুর-কিশোরগঞ্জ গড়ে তুলতে চাই।”