

সৈয়দপুরের আলোঃ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরের খানসামা উপজেলার দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
দোস্ত এইডের সৈয়দপুর শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসার নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরিয়ম চক্ষু হাসপাতালের (কাশেম ফাউন্ডেশন) ডেপুটি জেনারেল ম্যানেজার মো.জাকির হোসেন।
দোস্ত এইডের আইটি ম্যানেজার সম্রাট বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোস্ত এইডের কর্মকর্তা আব্দুল জব্বার, ভলেন্টিয়ার মাহবুবুর রহমান, মো.আলমগীর হোসেন সহ আরও অনেকে।
অনুষ্ঠানে ২২ টি টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, প্রতিটি টিউবওয়েল স্থাপনসহ সুদৃশ্য প্লাটফর্ম তৈরী করা হবে।
আপনার মতামত লিখুন :