নীলফামারী -৪ আসনে গফুর সরকারের গণসংযোগ


Saidpurer Alo প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১, ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ণ /
নীলফামারী -৪ আসনে গফুর সরকারের গণসংযোগ

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনিত প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীদের সাথে নিয়ে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কয়েক শত নেতাকর্মীকে সাথে নিয়ে কিশোরগঞ্জ বাজারে গণ সংযোগ করেন।এ সময় আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বাজারের দোকানে ও পথচারীদের কাছে ধানের শীষের লিপলেট বিতরণ করেন এবং আগামীর বাংলাদেশ সংস্কারের জন‍্য ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু,যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেল, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম লাল মিয়া, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আকরামুজ্জামান টিটো প্রমুখ।

গণসংযোগে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, বিগত ১৫ বছর এ দেশে অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ভোট ছাড়াই আওয়ামী সরকার বাব বার গঠন করেছে। ক্ষমতার মোহে দেশ ধ্বংস করে ফেলছে। একটি আধুনিক ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মানের জন‍্য আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশ ও জাতির উন্নয়ন পাশে থাকবেন।