জলঢাকায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


Saidpurer Alo প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১, ২০২৬, ৭:২২ পূর্বাহ্ণ /
জলঢাকায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকায় স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুইডেনের ব্লেকিংস ইনস্টিটিউট অব টেকনোলজির সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর ড. শহিদুজ্জামান কুরাইশী।

গ্রিনল্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হানিফ সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, পরিচালক আহসানুল হক ডিউক, পরিচালক হেলাল হোসেন চৌধুরী, পরিচালক মাহফুজ আনাম হামিম, শিক্ষানুরাগী আলতাফ হোসেন, আলোকিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দিলরুবা বেগম এবং গোলনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ হানিফ সরকার বলেন, “এই অঞ্চলে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যেই গ্রিনল্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু হয়েছে। আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থায় শিক্ষার্থীদের মেধাবী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলাই আমাদের উদ্দেশ্য, যাতে নীলফামারীর অভিভাবকদের সন্তানদের নিয়ে রংপুর-দিনাজপুরমুখী হতে না হয়।”

গ্রিনল্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৬০টি ইভেন্টে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রায় ২০০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।