মোঃ দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জঃ নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়াড়ি ও ভিসা প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
শনিবার(১০ জানুয়ারী) রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার সাইবার নিরাপত্তা আইনে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে আবু আলম (২০), একই গ্রামের আবেদ আলীর ছেলে লাল মিয়া (২১),এবং কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫), গফফার মিয়া (৩২), আইনুল হকের ছেলে মঞ্জুরুল (২২), আবুল সামাদের ছেলে সেলিম (২২)।
এস আই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ অনলাইন জুয়াড়ি ও নিতাই ইউনিয়নের কাচারী পাড়াগ্রাম হতে ২ জনকে আটক করা হয়। তাদের মোবাইল যাচাই বাছাই করে ভিসা প্রতারণা ও অনলাইনে ক্যাসিনো খেলার আলামত পাওয়া যায়।এ বিষয়ে কথা হলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দস নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের সাইবার নিরাপত্তা আইনে জেল হাজতে পাঠানো হয়েছে।