মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ ,নীলফামারীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর-২৫ তার নিজ দেশে আগমন উপলক্ষে সৈয়দপুর জেলা অধিন্যস্ত ইউনিট কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর)সন্ধ্যা ৭ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে একটি বিশাল আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলি প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে মিলিত হয়।
উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন, উপজেলা বিএনপি'র প্রবাসী কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মাহমুদুল হক টিপু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক জুনাইদ ইবনে রুবেল, ও সদস্য সচিব সোহেল রানা রাসেল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোর্শেদুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোনিত ভাবে তাকে দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবন কাটাতে হয়েছে। সেই প্রবাস জীবন শেষ করে ২৫ ডিসেম্বর নিজ দেশে আগমন ঘটবে।