সৈয়দপুরে সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


Saidpurer Alo প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ /
সৈয়দপুরে সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রত্যয়ে “এসো খেলি, মাদকমুক্ত সমাজ গড়ি” স্লোগানে সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ধলাগাছ স্কুল ঈদগাহ মাঠে লিজেন্ড অব ধলাগাছ স্পোর্টিং ক্লাব-এর আয়োজনে জমকালো পরিবেশে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বিজয় একাদশ ও লিজেন্ড অব ধলাগাছ—এই দুটি দল অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে লিজেন্ড অব ধলাগাছ স্পোর্টিং ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

তারিকুল ও আজমলের সঞ্চালনায় ও রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের মেম্বার মো. আব্দুল মুয়ীদ আলাল, দ্য লাইসিয়ামের পরিচালক আশরাফুল ইসলাম সবুজ, সিয়াম সিয়াম ডেকোরেটরের প্রোপাইটার আব্দুল রহিম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কামারপুকুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রাহাদ আলী এবং মো. জিয়াউর রহমান জিয়া, আব্দুল হাকিম স্বপন, এরশাদ হোসেন, লিজেন্ড অব ধলাগাছ স্পোর্টিং ক্লাব এর কমিটির সদস্য মারুফ,লিয়ন, সবুজ,সেলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং আয়োজকরা সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।