ডিবির অভিযানে ফাঁস ‘ঝুমকা ফ্যাশন’, বিদেশি মদসহ আটক দোকান মালিক


Saidpurer Alo প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ২:৫৩ পূর্বাহ্ণ /
ডিবির অভিযানে ফাঁস ‘ঝুমকা ফ্যাশন’, বিদেশি মদসহ আটক দোকান মালিক

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে বিদেশি ১২ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রবিবার বেলা বারোটায় বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত আনুমানিক ১০টায় সৈয়দপুর প্লাজার তৃতীয় তলায় অবস্থিত ঝুমকা ফ্যাশন এন্ড স্পোর্টস কর্নার নামের একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকান থেকে ১২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের সঙ্গে দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে আটক করা হয়।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় সৈয়দপুর প্লাজায় একটি দোকান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে বিদেশি মদ সহ আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।