মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে ৭৬ জন জাতীয় পার্টি ও সনাতন ধর্মালম্বী বিএনপিতে যোগদান করেছেন। এদের মধ্যে জাতীয় পার্টি ২০ ও সনাতন ধর্মী ৫৬ জন যোগদান করেন।
গতকাল শুক্রবার(২৮ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার রণচন্ডী ইউনিয়নের কবিরাজের বাজারে ৭ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লওয়াব হোসেনের সঞ্চলনায় নির্বাচনী আলোচনা সভা ও যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।এসময় যোগদানকৃত নবাগতদের রজনীগন্ধার সংবর্ধণা দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, সহ সাংগঠনিক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান জুয়েল, নিতাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ, গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা রাসেল, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক হাসানুর রহমান, রণচন্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হুদা সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় যোগদানকৃত আপন চন্দ্র রায় বলেন, ক্ষমতাচূত্য আওয়ামী বিগত ১৫ বছর ধরে নিজের ইচ্ছামত আমাদের ব্যবহার করেছে। সনাতন ধর্মের জন্য কিছুই করে নাই বরং শ্বশানঘাট পর্যন্ত দখল করা হয়েছে। আমরা ভয়ে মুখ খুলতে পারি নাই।তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা,গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমরা আজ এক যোগে বিএনপিতে যোগদান করলাম। জনগণের ভাগ্য উন্নয়নে আমরা ধানের শীষের পক্ষে কাজ করবো এবং ভোট দিব। আজ আমরা বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করে নিজেকে গর্ববোধ করছি।
প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী ৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর বলেন, আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের এই সম্প্রীতির বাংলাদেশ হিন্দু মুসলমান কোন ভেদাভেদ থাকবে না এবং সংখ্যালঘু বলে কোন শব্দ থাকবে না। বিএনপি বিশ্বাস করে,দলমত নির্বিশেষে ধর্ম যার যার,রাষ্ট্র সবার।বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনৈতিক আদর্শ। যা আজ এ মূলনীতির উপর আস্থা-বিশ্বাস রেখে সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ জনগন ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক স্বতঃস্ফূর্ত ভাবে বিএনপিতে যোগ দিচ্ছে।