মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে প্রায় দুই শতাধিক জামায়াত ও সনাতন ধর্মালম্বী পরিবার বিএনপিতে যোগদান করেছেন। এদের মধ্যে জামায়াত ইসলামী ১০ জন সহ যোগদান করেন।
শুক্রবার(২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রীযুক্ত পরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দ্র কিশোর রায়'র সঞ্চলনায় নির্বাচনী আলোচনা সভা ও যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।এসময় যোগদানকৃত নবাগতদের লাল গোলাপের সংবর্ধণা দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সহ সাংগঠনিক দেলোয়ার হোসেন,জেলা বিএনপির সদস্য ও হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, বাহাগিলি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম বাবু, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সিঃ সহ সভাপতি রণজিৎ কুমার রায়, উপজেলা হিন্দু ঐক্য মহাজোট সভাপতি ডঃ সুনীল চন্দ্র রায়, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেবতি ভূষণ রায় সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় যোগদানকৃত টন্না চন্দ্র রায় বলেন, বিগত আওয়ামী সরকার আমলে সনাতন ধর্মালম্বীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদেরকে ইচ্ছামত ব্যবহার করা হয়েছে। শ্বশানঘাট পর্যন্ত দখল করেছে। আমরা ভয়ে মুখ খুলতে পারি নাই।তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা,গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমরা আজ প্রায় দুই শতাধিক সনাতনধর্মী এক যোগে বিএনপিতে যোগদান করলাম। জনগণের ভাগ্য উন্নয়নে আমরা ধানের শীষের পক্ষে কাজ করবো এবং ভোট দিব। আজ আমরা বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করে নিজেকে গর্ববোধ করছি।
প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী ৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর বলেন, বিএনপি বিশ্বাস করে,দলমত নির্বিশেষে ধর্ম যার যার,রাষ্ট্র সবার।বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনৈতিক আদর্শ। যা আজ এ মূলনীতির উপর আস্থা-বিশ্বাস রেখে সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ জনগন ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক স্বতঃস্ফূর্ত ভাবে বিএনপিতে যোগ দিচ্ছে।