সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিদ্যালয়ভিত্তিক সচেতনতা ও বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় ওই প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জীবাণুনাশক প্রতিরোধক্ষমতা বৃদ্ধির(অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স) জন্য শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এর আয়োজন করে অ্যাওয়ারনেস, মোটিভেশন ও রেসপনসিবিলিটি (এএমআর) সংস্থা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের রংপুর বিভাগেত উপ-পরিচালক নার্গিস আক্তার।তিনি শিক্ষার্থীদের জীবাণুনাশক প্রতিরোধক্ষমতার জন্য এন্টিবায়োটিকশ সঠিক ওষুধ ব্যবহার, পরিচ্ছন্নতা, পুষ্টি ও জীবনযাপনে সচেতন হওয়ার আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডারগার্টেন শাখার পরিচালনা পর্ষদের সভাপতি ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ের কর্মকর্তা লায়ন কাজী একরামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল। অন্যান্যদের মধ্য বক্তব্য বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) সাইফুল ইসলাম প্রমাণিক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মিতা রায় প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, তথ্যপত্র ও সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও ইতিবাচক চিন্তার বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। সৈয়দপুর ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি নজরুল ইসলাম মোস্তফা, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।