সৈয়দপুরে প্রতিবন্ধিদের ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 


Saidpurer Alo প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ /
সৈয়দপুরে প্রতিবন্ধিদের ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

সৈয়দপুরর আলোঃ প্রতিবন্ধিদের আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত ও ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২০ অক্টোবর বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী উপজেলা পরিষদ চত্তরে সৈয়দপুর বধির কল্যান সংস্থার আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিবন্ধিদের দাবী গুলো হলো, (১) প্রতিবন্ধি সংগঠনের নামে কার্যলয় স্হাপনে সরকারি জমি বরাদ্দ প্রদান(২) দরিদ্র বধির সদস্যদের কর্মসংস্থান পুর্নবাসন, আর্থিক সাহায্য ও আবাসন নির্মানে ব্যবস্হা করে দিতে হবে। (৩) সকল বধিদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সাহায্য সহযোগিতা করন এবং আইন গত সেবা প্রদান।(৪) ত্রান ও খাদ্য মন্ত্রনালয় থেকে খাদ্য সামগ্রী বিতরন ও ভিজিএফ কার্ড প্রদান সহ জিআর চাল বরাদ্দ দিতে হবে। (৫) যোগাযোগ ব্যবস্হায় বধিদের সুবিধার্থে লোকাল পরিবহনে অর্ধেক ভাড়ার ব্যবস্হা করতে হবে। (৬) ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিল ব্যাংক থেকে সুদমুক্ত রিন প্রদান করতে হবে। (৭) জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্দোগে ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবী আদায়ে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপির প্রতি সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহনে সার্বিক নিরাপত্তা প্রদান করতে হবে।

আয়োজিত মানববন্ধন থেকে প্রতিবন্ধি উপদেষ্টা নুর আলম বলেন,প্রতিবন্ধিরা দেশের বোঝা হতে চায় না। আমাদের সকলের কাজের সুযোগ করে দিতে হবে। প্রতিবন্ধিদের জন্য আলাদা মন্ত্রনালয় করে দেশের সকল প্রতিবন্ধিদের প্রতি সুদৃষ্টি দিতে হবে বলে জানান তিনি।