বিশেষ প্রতিনিধিঃ ঢাকার সূত্রাপুরে অভিযান পরিচালনা করে ২৭ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোতয়ালী সার্কেল।
সূত্রাপুরে এম দাস রোডস্থ ২১, রেসকিউ এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে রাস্তার ফুটপাতে গত ২০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে নীলফামারীর সৈয়দপুর উপজেলার চাঁদনগর এলাকার মৃত আব্দুর রাকেব এর ছেলে আবু বকর সালেহ (৬৩) এছাড়া ঢাকার পূর্ব বাড্ডা এলাকার হাসান এর ছেলে মোঃ মহিন (৪২) কে আটক করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোতয়ালী সার্কেল।
এসময় তার পরিহিত ফুল প্যান্টের পিছনের বাম পকেট হতে প্রাপ্ত মানিব্যাগের ভিতর একটি কালো জিপারযুক্ত পলি প্যাকেটে এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৭০ পিস, ওজন ৭ গ্রাম এবং অপর জনের ডান হাতে ধরা অবস্থায় একটি সাদা জিপারযুক্ত পলি প্যাকেটে এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২০ (বিশ) পিস, ওজন ০২ (দুই) গ্রাম। সর্বমোট ইয়াবা ট্যাবলেট (৭০+২০)= ৯০ (নব্বই) পিস, সর্বমোট ওজন ৯ (নয়) গ্রাম। যার আনুমানিক মূল্য ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোতয়ালী সার্কেলের উপপরিদর্শক মোঃ আসহাব উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করি পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে থানায় হস্তান্তর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।