
ম্যাচে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও লেগস্পিনার রিশাদ হোসেনকে বাদ দিয়ে একাদশে জায়গা পেয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।যদিও আলোচনায় ছিল জাকের আলী অনিক বা তাওহীদ হৃদয় বাদ পড়তে পারেন, তবে তারা একাদশে রয়ে গেছেন। সুযোগ পাননি পারভেজ হোসেন ইমন।
বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম তেমন আশাব্যঞ্জক না হলেও সুপার ফোরে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। ফাইনালে ওঠার পথে শুরুতেই জয়ের বিকল্প নেই। লিটনদের সামনে শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জটা সহজ নয়।টি-টোয়েন্টি ইতিহাসে দুই দলের মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কার জয় ১৩টি, আর বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে। তবে সান্ত্বনা হলো, এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে একবার জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা-২০১৬ সালে ২৩ রানে এসেছিল সেই জয়।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ।
আপনার মতামত লিখুন :