মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ গর্ভধারিনী মায়ের সহায়তায় সৎ বাবা কর্তৃক প্রতিনিয়ত ধর্ষণের শিকার ১২ বছরের কিশোরী। এ ঘটনায় শুক্রবার (২৯ আগষ্ট) রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। রাতেই পাষন্ড সৎ বাবা ও মা' কে গ্রেফতার কিশোরগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের গ্রামের রশিদুল ইসলামের (৪০) দ্বিতীয় স্ত্রী আখিঁ আকতার নাসরিন (২৮) ভূক্তভোগী কিশোরীর গর্ভধারিনী মা। এই মায়ের সহযোগিতায় প্রায় ১ বছর ধরে দিনের পর দিন নানান ভয়ভীতি দেখিযে পাষান্ড সৎ বাবা জোড়পূর্বুক ধর্ষণ করে আসছিল। অব্যাহত ধর্ষণের ফলে ৫ মাস পূর্বে গর্ভধারণ করে ভুক্তভোগী কিশোরী। ধর্ষক সৎ বাবা ও মা গর্ভধারণের কথা জানতে পেরে তাকে জোর পূর্বক গর্ভপাতের ওষুধ খাইয়ে দেয়। এর ফলে ওই কিশোরীর প্রচুর রক্তপাত হয়।প্রায় ১৫/২০ দিন অসুস্থ্যতায় ভোগে এই ভূক্তভোগী কিশোরী।শারীরিক অবস্থা বেগতিক হলে তাকে গোপনে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তোলে ধর্ষক বাবা। চিকিৎসার পর সুস্থ্য হতে না হতেই আবারো তার মায়ের সহযোগিতায় ধর্ষণ চলতেই থাকে। পাষন্ড সৎ বাবা একই বিছানায় মা ও মেয়েকে সেক্স করে।অভিযুক্ত রশিদুল ইসলাম আসাদুল হকের ছেলে।
গত ২৮ আগস্ট ভুক্তভোগী কিশোরীর মামা সোহাগ ও মামী ফারহানা ইয়াসমিন ভাগনীর কাছে লোমহর্ষক এসব কথা শুনে তাদের বাড়ীতে নিয়ে গিয়ে ওই দিন রাতে বোন জামাইকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৭। পুলিশ ওই রাতেই মা ও সৎ বাবাকে গ্রেফতার করে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ধর্ষক স ৎ বাবা ও সহযোগি মা'কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।