মোঃ মারুফ হোসেন লিয়নঃ সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মোঃ আবু তাহের কর্তৃক শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৭ আগস্ট) বিকেলে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ আলী, কোষাধ্যক্ষ মনছুর আলী ইমাদি, সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ) মো. স্বপন প্রমুখ।
এসময় বক্তব্য বলেন,সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মোঃ আবু তাহের কর্তৃক শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। ২৪ ঘন্টার মধ্যে যদি এই ভিত্তিহীন ও মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তবে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন আন্দোলন সহ কঠোর কর্মসূচি গ্রহণ করবে।