নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
বিষয়ে সৈয়দপুরের আলো কে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সরোওয়ার্দী গ্রেনেট বাবু।
মৃত শিশুরা হলেন, ওই গ্রামের খাদিমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০) ও খাদিমুলের ছোট ভাই মৃত্যু শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৭)।
স্থানীয়রা সৈয়দপুরের আলো কে , বাড়ির পাশে তিস্তা প্রধান সেচ ক্যানেলে তারা গোসল করতে যায়। গভীর পানিতে নেমে নিখোঁজ হয়। পরে অনেক চেষ্টার পর ক্যানেল থেকে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা দেয়।