কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে ৪ জুয়ারীকে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার ( ২২ আগস্ট ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার একটি টীম উপজেলার চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় মোঃ আজিজুল ইসলাম(৩৮) পিতা মৃত্যু তালেব উদ্দিন, শ্রী প্রশান্ত রায় (৪০) পিতা মৃত্যু খিতিশ চন্দ্র রায়, মোঃ যাদু মিয়া (৪০) পিতা মোঃ ফজলার রহমান ও শ্রী মিলন চন্দ্র রায় (৪৬)পিতা মৃত্য মনি রায় তারা একই এলাকার বাসিন্দা।
প্রকাশ্যে জুয়া আইনে ১৮৬৭ এর ৪ ধারা ও দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম সৈয়দপুরের আলো কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে।