মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আঃ ওয়াদুদ । এর আগে তিনি দিনাজপুরের চিনিরবন্দর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সৈয়দপুর থানায় যোগদানের মাধ্যমে তিনি বিদায়ী ওসি ফইম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। গতকাল বুধবার তিনি সৈয়দপুর থানায় যোগদান করেন।
নতুন থানায় তিনি সব ধরনের দায়িত্ব কর্তব্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করবেন বলে অঙ্গীকার করেছেন তিনি। নবাগত ওসি মোঃ আঃ ওয়াদুদ সৈয়দপুরের আলো কে বলেন, পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহ সৈয়দপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড দমনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। সৈয়দপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগীতাও কামনা করেন তিনি।