সৈয়দপুরের আলো: মাদক 'ছেড়ে এগিয়ে চলি, আলোকিত সমাজ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে মাদক বিরোধী সচেতনাতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের কয়ানিজপাড়ায় অবস্থিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে ছাত্রবন্ধন সোসাইটি সৈয়দপুর শাখা এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি রেজা মাহমুদ। সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক নাগমা খাতুন।
মাদক বিষয়ে কুফলে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি রেজোয়ান রিয়াদ। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আনিকা পারভীনের সঞ্চালনা অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ওই সংগঠনের সহ-সভাপতি রাইশা, সাধারণ সম্পাদক বিথি, সহ-সাধারণ সম্পাদক অনন্যা, কোষাধ্যক্ষ কাইয়ুম ও সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রিজওয়ান । এ সময় দপ্তর সম্পাদক নিবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাইজান, ছাত্র বিষয়ক সম্পাদক মাহিন, সমাজকল্যান সম্পাদক মো: নূর প্রমূখ উপস্থিত ছিলেন । সেমিনারে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।