
অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এবং সৈয়দপুর আল-ফারুক একাডেমির বিতর্ক দল অংশ নেয়। এতে সৈয়দপুর আল-ফারুক একাডেমি দল চ্যাম্পিয়ন আর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ দল রানার্স-আপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে আল-ফারুক একাডেমির বিতর্ক দলের দলনেতা আব্দুল্লাহ্ দানিয়ান।
বিতর্ক প্রতিযোগিতায় মর্ডারেট হিসেবে ছিলেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। আর বিচারক ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কহিনুর বেগম, কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. ছাইফুল ইসলাম ও একই কলেজের সহকারী অধ্যাপক মকসুদার রহমান।
এ বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল এবং শ্রেষ্ঠ বক্তার মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী। এ সনদ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
উল্লেখ্য, সৈয়দপুর উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এ দুইটি গ্রুপে শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, আল-ফারুক একাডেমি এবং সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দল।