প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৫, ১:১৮ অপরাহ্ণ
সৈয়দপুরে হাসপাতালে বেড়েছে চুরির ঘটনা, বিপাকে রোগী-স্বজনরা, নেই কোন প্রতিকার

মোঃ মারুফ হোসেন লিয়নঃসাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের ঘটছে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে । রোগী ও তাদের স্বজনরা খোয়াচ্ছেন মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল ও সংলগ্ন এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে চোর-ছিনতাইকারীরা।
সাম্প্রতিক গত সোমবার (১১আগস্ট) ভোর ৪টার দিকে সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালের মহিলা ওয়ার্ডে রোগীর বেশ ধরে চিকিৎসাধীন ত্রিশজন মহিলা রোগির ভ্যানিটিব্যাগ, দশটি অ্যান্ডয়েড মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করার ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি রোগীরা জানান, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের মহিলা ওয়াার্ডে ভোরে মহিলা রোগিরা ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে জেগে দেখেন তাদের ভ্যানিটিব্যাগ, মোবাইল ফোন নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা রোগির স্বামী জানান, তার স্ত্রী ও শ্বাশুড়ির কাছে ভ্যানিটি ব্যাগে নগদ সাতহাজার টাকা ও অ্যান্ড্রয়েড মোবাইল চুরি হয়েছে। ওয়ার্ডের ত্রিশজন মহিলা রোগির নগদ টাকা, মোবাইলসহ অনুমানিক পঞ্চাশ হাজারের অধিক টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।
ভুক্তভোগী রোগিরা সবাই মিলে বিষয়টি দায়িত্বরত ব্যক্তিদের জানালে তারা বলেন, আমাদের কিছু করার নাই। সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করেও ভুক্তভোগিদের সহযোগিতা করা হয়নি বলে রোগী ও স্বজনরা জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন সময় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এভাবে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
এ ব্যাপারে জানতে হাসপাতালের আরএমও’র ও তত্ত্বাবধায়কের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Copyright © 2026 Saidpurer Alo. All rights reserved.