প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৫, ১:২২ অপরাহ্ণ
নীলফামারীতে যুব দিবসে ৫৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ

নীলফামারী প্রতিনিধিঃ ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ শ্লোগানে নীলফামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে ।
মঙ্গলবার (১২আগস্ট) যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।জেলা যুব ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম সরকার ও সহকারী পরিচালক হাসান আলী বক্তব্য দেন।সমাবেশে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন। দিবসটি উপলক্ষে নানান কর্মসূচির ছিলো সকালে র্যালি মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা , যুব সমাবেশ, সনদ পত্র ও ঋণের চেক বিতরণ, পরিষ্কার পরিচ্ছনতা এবং বৃক্ষরোপণ।
অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ৬০জনের মাঝে সনদ পত্র ও ১১৯জনের মাঝে প্রায় ৫৯লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
Copyright © 2026 Saidpurer Alo. All rights reserved.