মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ শ্রী সুজন (২২) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (৫ আগস্ট )সন্ধ্যায় উপজেলার পাঁচ মাথা মোড়ে মাদক ব্যবসায়ী শ্রী সুজন (২২) বাসায় অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে টাপেন্ডাল ট্যাবলেট ৮পিস পাওয়া যায়। জানা গেছে, সে পাঁচ মাথা একাকার শ্রী মালো ছেলে।
জানা গেছে, সৈয়দপুর আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিম (৩ ফিল্ড রেজিঃ আর্টিঃ) নেতৃত্বে একটি নিয়মিত টহল টিম বের হয়। টহল চলাকালীন স্থানীয় সোর্স এর মাধ্যমে নীলফামারী জেলা সৈয়দপুর উপজেলার পাঁচমাথা মোড় এলাকায় মাদক ব্যবসায়ী শ্রী সুজন (২২) বাসায় অভিযান পরিচালনা করে । এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদক দ্রব্য সহ মাদক ব্যবসায়ীকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ।
বিষয়টি সৈয়দপুরের আলো কে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ফইম উদ্দিন, তিনি জানান, যৌথবাহিনী সন্ধ্যায় অভিযান পরিচালনা করে আট পিস টাপেন্ডাল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় হস্তান্তর করেন।