মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জকে একটি আধুনিক ও যুগোপযোগী উপজেলা হিসাবে গড়ে তুলতে হলে আগে মাদক ও অনলাইন জুয়া মুক্ত করতে হবে। মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমার সন্তান কোথায় যায়, কার সাথে মেলামেশা করে এ সব বিষয় অভিভাবকদের খেয়াল রাখতে হবে। আগামীতে সুস্থ্য জাতি গঠনে নজর দিতে হবে।স্বাস্থ্যই সকল সুখের মূল। মন মানসিকতা ও সুস্থ্য সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।পাশাপাশি লেখাপড়ার প্রতি ও জোরালো ভাবে নজর দিতে হবে।সোমবার(২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় কিশোরীগঞ্জ সরকারি কলেজ মাঠে দ্যা রেড জুলাই এর আয়োজনে জুলাই গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে প্রীতি ফুটবল খেলা শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন, সাবেক সংসদ সদস্য, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৈয়দপুর জেলা বিএনপির সিঃ সহ সভাপতি বিলকিস ইসলাম।
জুলাই গণঅভ্যূথ্থানে শহীদদের স্মরণে প্রীতি ফুটবল খেলা উদ্বোধন কালে তিনি আরও বলেন, সবার আন্তরিকতা ও সহযোগিতায় কিশোরগঞ্জকে মাদক মুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।যুব সমাজ বিপদগ্রস্থ হলে গোটা দেশ তথা জাতি বিপদগ্রস্থ হবে। তাই বিপদগ্রস্থ হতে মুক্ত থাকতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা স্বাস্থ্য, মন মানসিকতা ও সামাজিকতার জন্য অত্যন্ত প্রয়োজন। খেলাধুলাই তরুণ সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে পারে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমাদের হাত ধরেই আগামীর দুর্নীতিমুক্ত, সামাজিকতা ও মানবিকতার বাংলাদেশ।
জুলাই গণঅভ্যূথ্থানে শহীদদের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচটি দি রেড জুলাই কিশোরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোতালেব হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনা, কিশোরীগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, দারুন নাজাহ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল কাইয়ুম,এ্যাড.নাহিদুল্লাহ আল মাহফুজ নয়ন, গন অধিকার পরিষদের সভাপতি একে উদার সহ দি রেড জুলাই, জুলাই অভ্যূথ্থানের ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।