সৈয়দপুর;(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় সৈয়দপুর উপজেলায় সর্বোচ্চ নম্বর পাওয়া উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়েছে। “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি এডুকেশন” স্কিমের আওতায় এ পুরস্কার দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর তিনটায় স্থানীয় লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু তাহের খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমানিক। উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, অভিভাবক, কৃতি ছাত্রছাত্রী ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।