মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছে ।
আজ বুধবার (২৩ জুলাই ) সড়ে তিনটায় সৈয়দপুর -দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড় সংলগ্ন) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা সৈয়দপুরের আলো কে জানান , রংপুর থেকে সোনার তরী নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিল। পথিমধ্যে ঐ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি তবে দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৯ জন আহতদের খবর পাওয়া গেছে । আহত সংখ্যা আরো বাড়তে পারে।
ঘটনা তাৎক্ষণিক সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফারেন্সের সিনিয়র অফিসার হামিদুর সৈয়দপুরের আলো কে ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন উদ্ধার কাজ চলমান রয়েছে এবং মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ কাজ করছে।
বিস্তারিত আসছে.............